এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার মহম্মদপুর উপজেলায় মধুমতি নদীতে মাছ ধরার সময় সৌখিন (৩৫) নামে এক মৎস্যজীবীর ওপর নির্মম হামলা চালানো হয়েছে। হামলাকারীরা তাকে নদীর পানিতে ফেলে দেয়ার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। নিহত বা নিখোঁজ মৎস্যজীবী সৌখিন পাল্লা চরপাড়া গ্রামের সত্তার খাঁনের ছেলে।
বৃহস্পতিবার (২৬ জুন) ঘটনা ঘটে মহম্মদপুর উপজেলা ও বোয়ালমারী উপজেলার সীমান্তবর্তী চন্ডিবিল এলাকায় মধুমতি নদীর মাঝনদীতে। হামলাকারীরা ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া গ্রামের মৃত হাজী সোলেমানের ছেলে জব্বার (৩২) ও মাসুদ মোল্যার ছেলে হুমায়ন।
জাল দিয়ে মাছ ধরার সময় সৌখিন মধুমতি নদীর চন্ডিবিলার ঘাট নামক ব্যারাক অফিসের সামনে পৌঁছালে অপর নৌকায় থাকা জব্বার ও হুমায়ন তাকে গালাগালি ও হুমকি দিতে শুরু করে। তারা অভিযোগ করে, সৌখিন নদীতে বিষ দিয়ে মাছ ধরছে। এরপর নৌকার বৈঠা দিয়ে তাকে মারধর শুরু করে। মাথায় একাধিক আঘাত পেয়ে সৌখিন পানিতে পড়ে যায় এবং এরপর থেকে তিনি নিখোঁজ।
এই ঘটনায় মাগুরা ও ফরিদপুরের স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধার করতে চেষ্টা করলেও, এখন পর্যন্ত সফল হয়নি। নিখোঁজ সৌখিনের পরিবার ও স্থানীয়রা কান্নায় ভেঙে পড়েছেন।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রহমান জানান, সৌখিনের উদ্ধারে কাজ চলছে এবং দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা অব্যাহত আছে।
সেপ্টেম্বর ১৬, ২০২৪
মে ২০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
সারাদেশ | ৫ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ৫ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৫ সেপ্টেম্বর, ২০২৬
আরও | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।