এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে মাগুরার মহম্মদপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুরে মহম্মদপুর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে বাসস্ট্যান্ড সংলগ্ন রওশন মার্কেট চত্বরের ট্রাফিক মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মইমূর আলী মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট খান রোকনুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক অধ্যক্ষ (অব.) মহম্মদ মতিউর রহমান, কাজী সালিমুল হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস. এম. ইউনুস আলী সরদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মো. নজরুল ইসলাম, সাবেক যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট মনিরুল ইসলাম মুকুল, সাবেক যুগ্ম-আহ্বায়ক মহিদুল ইসলাম এবং উপজেলা যুবদলের আহ্বায়ক তারিকুল ইসলাম তারা মিয়া।
উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অধ্যাপক ড. এম. এম. রইচ উদ্দিনের সঞ্চালনায় সভায় মহম্মদপুর প্রেসক্লাব-এর (ভারপ্রাপ্ত) সভাপতি মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে জিয়া পরিবারের সকল সদস্যের কল্যাণ এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি প্রার্থনা করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন অধ্যাপক ড. এম. এম. রইচ উদ্দিন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ক্রিকেট | ১৫ আগস্ট, ২০২৬
মাগুরা | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
ভারত | ১৫ আগস্ট, ২০২৬
রাজনীতি | ১৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।