ফরিদপুরে রাতের আঁধারে খাবার আনতে গিয়ে মাদ্রাসাছাত্র নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
২২ অক্টোবর, ২০২৬ ৫:০৬ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে রাতের আঁধারে খাবার আনতে গিয়ে মাদ্রাসাছাত্র নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার

ফরিদপুরের মধুখালী উপজেলায় লজিং বাড়ি থেকে রাতের খাবার আনতে গিয়ে মো. শরিফুল মোল্যা (১৫) নামের এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। ঘটনার পর থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার। 

নিখোঁজ শরিফুল মধুখালী উপজেলার মেছরদিয়া মাদ্রাসার শিক্ষার্থী। 

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রাতে মাদ্রাসা থেকে লজিং বাড়িতে রাতের খাবার আনতে বের হয় শরিফুল। রাত আনুমানিক ১০টার দিকে সে খাবার আনতে গেলেও এরপর আর মাদ্রাসায় কিংবা বাড়িতে ফিরে আসেনি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে ফিরে না আসায় সহপাঠী ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। তবে আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে সন্ধান চালিয়েও এখন পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি।

এদিকে কিশোর শরিফুলের কোনো খোঁজ না পাওয়ায় তার পরিবারে নেমে এসেছে গভীর উদ্বেগ ও শঙ্কা। 

কোনো হৃদয়বান ব্যক্তি নিখোঁজ শরিফুলের সন্ধান পেয়ে থাকলে দ্রুত ০১৭৩৯৪৯৩৭৯৬ নম্বরে (পরিবার/অভিভাবক) যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে তার সন্ধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবার সহযোগিতা কামনা করেছেন স্বজনরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।