এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গা সদর ইউনিয়নের ধলাইরচর দরবার শরীফের মাদ্রাসার অবকাঠামো ও শিক্ষার মান উন্নয়ন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ জুন) রাতে মাদ্রাসা সংলগ্ন দরবার শরীফের হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পীরে কামেল হযরত মাওলানা মুহাদ্দিস মুফতী রাকীবুল হাসান রাকীব। সঞ্চালনার দায়িত্বে ছিলেন হযরত মাওলানা মারুফ শেখ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশলী এবং মাদ্রাসার সহ-সভাপতি আল-আমিন হৃদয়, হাফেজ মোল্লা আব্দুর রহমান, হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ মুসা, মো. মহাসিন, মো. ইকরাম, মো. নজরুল, মো. শহিদুল, মো. হাফিজুর, মো. কব্বার, ব্যবসায়ী আ. কুদ্দুস ও আপন দেওয়ান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা মাদ্রাসার ভবন সম্প্রসারণ, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম জোরদারকরণ এবং সার্বিক শিক্ষার মান বৃদ্ধির বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।
আলোচনার শেষে মিলাদ, কিয়াম, মুনাজাত ও তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। এতে ধলাইরচর গ্রামের শত শত ধর্মপ্রাণ মুসল্লি ও গুণীজনদের উপস্থিতি আলোচনা সভাকে প্রাণবন্ত করে তোলে।
সেপ্টেম্বর ১৯, ২০২৬
আগস্ট ৩১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
অন্য খেলা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।