এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পটুয়াখালী-৩ আসনে গণসংযোগকালে গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হামলা এবং তাকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।
শুক্রবার (১৩ জুন) বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে সংগঠনটির জেলা শাখা। জেলা সভাপতি মোঃ আরাফাতের সভাপতিত্বে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনতার ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ গণ অধিকার পরিষদের ফরিদপুর জেলা শাখার সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া, ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ জনি বিশ্বাস, যুব অধিকার পরিষদ জেলা সভাপতি মোঃ সাইদুর রহমান এবং শ্রমিক অধিকার পরিষদ জেলা সভাপতি মোঃ জুয়েল ভাণ্ডারী। এছাড়াও সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পটুয়াখালীতে নুরুল হক নুরের ওপর ন্যাক্কারজনক হামলা এবং তাকে রাত তিনটা পর্যন্ত অবরুদ্ধ করে রাখা গণতান্ত্রিক মূল্যবোধের চরম লঙ্ঘন। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা আরও বলেন, আওয়ামী সরকারের পতনের পরেও দেশে মৌলিক রাজনৈতিক পরিবর্তন আসেনি। বিরোধী কণ্ঠ রোধে প্রশাসন ও ক্ষমতাসীনদের এই ধরনের অপকর্মই তার প্রমাণ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
অন্য খেলা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।