এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসনের নির্দেশ অমান্য করে সড়কের পাশের গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। গত ২৬ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের হস্তক্ষেপে গাছ কাটা বন্ধ করা হলেও, এর ১৩ দিন পর আবারও সেই নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কেটে ফেলা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের গুপ্তেরহাট-কুমারভাঙ্গা সড়কের পাশের কয়েকটি গাছ বিক্রি করেন উত্তর শিহিপাশা গ্রামের বাসিন্দা জলিল বয়াতী। তিনি অবৈধভাবে এসব গাছ স্থানীয় ব্যবসায়ী সোহরাব সিকদারের কাছে বিক্রি করে দেন।
সরেজমিনে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত ২৬ জুলাই ব্যবসায়ী সোহরাব সিকদার শ্রমিক দিয়ে সড়কের পাশের দুটি বড় চাম্বল গাছ কেটে ফেলেন। খবর পেয়ে তৎকালীন সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের নির্দেশে গাছ কাটা বন্ধ করে দেওয়া হয়। তবে সেই ঘটনার ১৩ দিন পর, গতকাল শনিবার সকালে ইউএনওর নির্দেশ অমান্য করে সোহরাব সিকদার আবারও শ্রমিক নিয়ে বাকি থাকা একটি বড় রেন্ট্রি গাছ কেটে ফেলেন।
এ বিষয়ে পুনরায় গাছ কাটার বিষয়টি জানতে পেরে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। খবর পেয়ে তিনি দ্রুত বন বিভাগের মাধ্যমে কাটা গাছগুলো জব্দ করার নির্দেশ প্রদান করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার বলেন, "আমি এর আগেও বন বিভাগের মাধ্যমে সেখানে অবৈধভাবে গাছ কাটা বন্ধের নির্দেশ দিয়েছিলাম। নির্দেশ অমান্য করে ১৩ দিন পর আবারও সেই গাছ কেটে ফেলা হয়েছে বলে জানতে পেরেছি। ইতিমধ্যেই বন বিভাগকে কাটা গাছগুলো জব্দ করার জন্য প্রয়োজনীয় নির্দেশ প্রদান করা হয়েছে।"
উপজেলার সরকারি সড়কের গাছ অবৈধভাবে বিক্রি ও কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
অন্য খেলা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।