এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় পুকুরে গোসল করতে নেমে সাদিয়া মোম (১৪) নামের এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে উপজেলার তারাছা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছাইংগা দানেশ পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাদিয়া মোম বান্দরবান সদর উপজেলার কালাকাটা এলাকার বাসিন্দা মোহাম্মদ ইলিয়াসের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে সাদিয়া বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। দীর্ঘক্ষণ ধরে তার কোনো সাড়াশশব্দ না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত রোয়াংছড়ি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সাদিয়াকে মৃত ঘোষণা করেন।
কিশোরী সাদিয়ার আকস্মিক এই মৃত্যুর ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ লোকমান জানান, সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
নোয়াখালী | ২ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।