ফরিদপুরের জেলা প্রশাসক কর্তৃক সদরপুরের দুর্গম চরাঞ্চল পরিদর্শন

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
১ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৪৯ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরের জেলা প্রশাসক কর্তৃক সদরপুরের দুর্গম চরাঞ্চল পরিদর্শন

ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী সদরপুর উপজেলার বিভিন্ন দুর্গম চরাঞ্চল আকস্মিক ও সার্বিক পরিস্থিতি পরিদর্শনে যান। এ সময় তিনি চরাঞ্চলের মানুষের জীবনযাত্রা, শিক্ষা, নদীভাঙন পরিস্থিতি এবং সরকারি সেবার মান কাছ থেকে পর্যবেক্ষণ করেন।

সফরের শুরুতে জেলা প্রশাসক নারিকেলবাড়িয়া ইউনিয়নে আয়োজিত একটি ফ্যামিলি সমাবেশে অংশগ্রহণ করেন। এরপর তিনি চরমানাইর ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার ঘুরে দেখেন এবং সেবামূলক কার্যক্রমের খোঁজখবর নেন। এ ছাড়া তিনি আড়িয়াল খাঁ নদের ভাঙনকবলিত বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করে ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের তাগিদ দেন এবং স্থানীয় কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে দেখেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় তিনি চরাঞ্চলবাসীর নানাবিধ সমস্যা, বিশেষ করে নদীভাঙন, যাতায়াত এবং শিক্ষা খাতের চ্যালেঞ্জগুলো মনোযোগ সহকারে শোনেন এবং সমাধানের আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন, উপজেলা সমাজসেবা অফিসার কাজী শামীম আহমেদ, নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন সরদার, চরমানাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। এছাড়া সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ইউপি সদস্য, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গও এ সময় উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এই ঝটিকা ও গুরুত্বপূর্ণ পরিদর্শনে জেলা প্রশাসক দুর্গম চরাঞ্চলের সাধারণ মানুষের নানা সমস্যার কথা শোনেন এবং তা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।