নাজিরপুরে বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আল-আমীন হোসাইন, নাজিরপুর প্রতিনিধি, পিরোজপুরঃ
২ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১৪ এএম
শেয়ার করুন:
নাজিরপুরে বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পিরোজপুরের নাজিরপুরে বৈরী আবহাওয়া উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাইম টাওয়ার মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম লিটনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মো. তাওহীদুল ইসলাম ও যুবদল নেতা মিজানুর রহমান শরীফের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ফরাজী, আসাদুজ্জামান টিপু হাজরা, ইয়াহিয়া খান, সফিকুল ইসলাম সাফিক, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান রিপন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান এবং ছাত্রদলের আহ্বায়ক এইচ এম শামীম হাসানসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।