এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুরে কিশোর গ্যাংয়ের দলবদ্ধ মহড়া, আধিপত্য বিস্তার ও দেশীয় অস্ত্র প্রদর্শনের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে আটরশির বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের হেলিপ্যাড ও এর আশপাশের এলাকায় এসব অপতৎপরতা বন্ধে কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় প্রশাসন। কিশোর গ্যাং প্রতিরোধ ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় উপজেলা প্রশাসন এবং বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন।
সভায় সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল আল মামুন শাহ বলেন, “কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে পুলিশ প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আধ্যাত্মিক কেন্দ্র বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের পবিত্রতা ও নিরাপত্তা বজায় রাখতে সার্বক্ষণিক নজরদারি ও গোয়েন্দা তৎপরতা চালানো হচ্ছে।” তিনি আরও বলেন, দরবার শরীফ কিংবা এর আশপাশের কোনো এলাকায় কিশোর গ্যাংয়ের উপস্থিতি বা সন্দেহজনক তৎপরতা দেখলে তাৎক্ষণিক পুলিশকে জানাতে হবে। অভিযোগ পেলেই দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সভায় উপস্থিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা বলেন, কিশোর গ্যাং এখন কেবল আইনশৃঙ্খলার বিষয় নয়, এটি একটি মারাত্মক সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এর শিকড় উপড়ে ফেলতে হলে গ্যাংয়ের সদস্যদের পাশাপাশি তাদের নেপথ্যের মদদদাতাদেরও চিহ্নিত করতে হবে। এ সময় তারা উল্লেখ করেন, শুরুতেই লাগাম টেনে না ধরলে ভবিষ্যতে এটি ভয়াবহ রূপ নেবে। তাই প্রশাসনের পাশাপাশি শিক্ষক, জনপ্রতিনিধি এবং বিশেষ করে অভিভাবকদের সন্তানদের চলাফেরা ও বন্ধুদের বিষয়ে আরও বেশি সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের খাদেম মো. আকতার হোসেন কাবুল, শহীদুল ইসলাম শাহিন, রায়হান মিয়া; সদরপুর ইউপি চেয়ারম্যান কাজী জাফর, নুরুল্ল্যাগঞ্জ ইউপি চেয়ারম্যান সৈয়দ শাহিন আলম শাহাবুর, মানিকদহ ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বাচ্চু এবং কাউলিবেড়া ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত দুদু মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।