এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর নিয়ামতপুরে পারিবারিক বিরোধের জেরে হওয়া ঝগড়া থামাতে গিয়ে প্রতিবেশীর লাঠির আঘাতে সজল মালি (৩০) নামে এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার হাজিনগর ইউনিয়নের হাসুরা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সজল মালি হাসুরা গ্রামের জিতেন মালির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে সজল মালির স্ত্রী দুলালী মালির সঙ্গে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবেশী মুক্তি মালির বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মুক্তি মালির পক্ষ নিয়ে অপর দুই প্রতিবেশী মণ্ডলী মালি ও মালা মালি সেখানে উপস্থিত হন এবং তিন নারী মিলে দুলালী মালিকে মারধর শুরু করেন।
এ সময় স্ত্রীকে বাঁচাতে এবং মারামারি থামাতে শারীরিক প্রতিবন্ধী সজল মালি দ্রুত এগিয়ে যান। তখন মুক্তি মালি মাটিতে পড়ে থাকা আমগাছের একটি ডাল (লাঠি) দিয়ে সজলের ওপর আঘাত করেন এবং তাঁকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। এতে ঘটনাস্থলেই সজল মালির মৃত্যু হয়।
খবর পেয়ে নিয়ামতপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের স্ত্রী দুলালী মালি বাদী হয়ে থানায় একটি হত্যা মামলার লিখিত অভিযোগ দায়ের করেছেন।
নিয়ামতপুর থানার তদন্ত কর্মকর্তা আবু তালেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন নারীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ১৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।