এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে সেনাবাহিনীর পরিচালিত বিশেষ অভিযানে সদর থানা থেকে লুট হওয়া একটি শটগান ও এক রাউন্ড কার্তুজসহ কে এম সোহেল রানা (৪৬) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) রাত ৭টার দিকে চরডুমুরিয়ার আনন্দপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক সোহেল রানা মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রামের মৃত দৌলত মাস্টারের ছেলে।
সেনাবাহিনী জানায়, তল্লাশির সময় সোহেল রানার কাছ থেকে থানা পুলিশের লুটকৃত শটগানটি উদ্ধার হয়। পরে তার দেওয়া তথ্যে মোল্লাকান্দির আশুরান এলাকার রতন দেওয়ানের বাড়িতে অভিযান চালিয়ে আরও একটি কার্তুজ উদ্ধার করা হয়। তবে রতন দেওয়ান পলাতক রয়েছেন।
আর্মি ক্যাম্প সূত্র জানায়, উদ্ধার হওয়া শটগানটি গত ‘জুলাই গণঅভ্যুত্থান’ চলাকালে মুন্সীগঞ্জ সদর থানা থেকে নিখোঁজ হওয়া অস্ত্রগুলোর মধ্যে একটি হিসেবে শনাক্ত করা হয়েছে।
এর আগে গত ১০ নভেম্বর মোল্লাকান্দি এলাকায় রাজনৈতিক সহিংসতায় গুলিতে একজন নিহত ও কয়েকজন আহত হওয়ার ঘটনায় সেনাবাহিনী ওই এলাকায় গোয়েন্দা তৎপরতা বাড়ায়। এরই ধারাবাহিকতায় শনিবারের এই অভিযান পরিচালিত হয়।
উদ্ধারকৃত অস্ত্র, কার্তুজ ও আটক সোহেল রানাকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। থানা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা ও অস্ত্র আইনে একাধিক অভিযোগ রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নেত্রকোনা | ১৫ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ | ১৫ জুলাই, ২০২৬
মাগুরা | ১৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।