এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নাসিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একীভূত করার চেষ্টা এবং ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁর রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সরা রোববার সকাল ১০টায় প্রতিকী শাট-ডাউন কর্মসূচি পালন করেছেন। বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) রাণীনগর উপজেলা শাখার আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দুই ঘণ্টা চলা এ কর্মসূচির কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা রোগীরা সেবা বঞ্চিত হন। কর্মসূচিতে নার্সরা তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য বিভিন্ন স্লোগান দেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স তসলিমা আক্তার, মুক্তার আলী, সীমা আক্তার, মাহফুজা আক্তার ও শারমিন আক্তারসহ অন্যরা বক্তব্য রাখেন। তারা বলেন, "নাসিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একীভূত করার চেষ্টা প্রত্যাখ্যান এবং আমাদের ৮ দফা দাবি বাস্তবায়নের জন্য সারাদেশের ন্যায় আমরা রাণীনগরে এই প্রতিকী শাট-ডাউন কর্মসূচি পালন করছি। যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে।"
অক্টোবর ১, ২০২৪
মে ৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৩ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৩ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৩ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা | ৩ সেপ্টেম্বর, ২০২৬
রাজবাড়ী | ৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।