এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে ছাত্রীদেরকে যৌম হয়রানীর অভিযোগে এক শিক্ষককে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। পরে আত্রাই থানা পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে আসে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার উপজেলার কালিকাপুর ইউনিয়নের বিষ্টপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে।
স্থানীয় সূত্র জানা যায়, ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদুল হক ডাবলু (৪০) দীর্ঘদিন থেকে বিদ্যালয়ের একাধিক ছাত্রীদের পরিধেয় বস্ত্রের ভিতরে হাত দিয়ে যৌন হয়রানী করে আসছে। তার এমন কুরুচিপূর্ণ আচরণে ক্ষুদ্ধ হয়ে অনেক শিক্ষার্থী স্কুল যাওয়া বন্ধ করে দেয়। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থী অভিভাবকদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। মঙ্গলবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের জন্য শিক্ষক আসাদুল হক ডাবলু স্কুলে গেলে ক্ষুদ্ধ এলাকাবাসী তাকে গণধোলাই দেয়। এক পর্যায়ে আত্মরক্ষার্থে ওই শিক্ষক স্কুলের অফিস কক্ষে প্রবেশ করলে উত্তেজিত জনতা স্কুলের কিছু আসবাবপত্র ভাঙচুর করে। সংবাদ পেয়ে আত্রাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষক আসাদুল হক ডাবলুকে উদ্ধার করে আত্রাই থানায় নিয়ে আসে।
বিষ্টপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাখাওয়াত হোসেন বলেন, ওই শিক্ষকের ব্যাপারে কেউ আমার কাছে অভিযোগ করেননি। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম বলেন, আমি শুনেছি এলাকাবাসী স্কুলের একজন শিক্ষককে আটক করে রেখেছিল। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে এসেছে। আত্রাই থানার ওসি জহুরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের যৈন হয়রানী অভিযোগে এলাকাবাসী তাকে মারধোর করে আটক রেখেছিল এমন মৌখিক অভিযোগে অভিযুক্ত শিক্ষককে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগ হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ সংবাদ লিখা পর্যন্তএলাকায় থমথম অবস্থা বিরাজ করছে।
অক্টোবর ১৪, ২০২৪
ডিসেম্বর ৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।