এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩০ নভেম্বর রবিবার সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে স্কুল ফিডিং কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সমির বৈদ্য, নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মিজানুর রহমান, ভেটেরিনারি সার্জন বুলবুল আহমেদ, উপসহকারী দাউদ রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম. জামাল উদ্দিন খান এবং অত্র বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবক বৃন্দ।
কর্মসূচির মধ্যে শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবারের গুরুত্ব তুলে ধরা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত দুধ ও ডিম গ্রহণ অপরিহার্য। তাই জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে এই বিশেষ আয়োজন করা হয়েছে। তিনি শিক্ষার্থীদের মধ্যে পুষ্টিকর খাবার গ্রহণ শিক্ষার পাশাপাশি শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন।
এ দিনে বিদ্যালয়ের ২৫০ জন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের হাতে প্রতিজনকে ১টি ডিম ও এক প্যাকেট তরল দুধ বিতরণ করা হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৭ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৭ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৭ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।