এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কক্সবাজারের টেকনাফে ২০১৮ সালে সংগঠিত বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক সাত আসামিকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন—বিচারক মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশপ্রাপ্ত অপর ছয় আসামি হলেন:
১. সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
২. সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
৩. পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ
৪. মেজর রুহুল আমিন
৫. সেনা কর্মকর্তা নাজমুস সাকিব এবং
৬. সাবেক সেনা কর্মকর্তা আশিকুর রহমান।
আদালত সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই প্রসিকিউশন পক্ষ থেকে শেখ হাসিনাসহ মোট ১১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আজ হাজির হওয়ার দিন ধার্য করেছিলেন।
ধার্য দিনে পরোয়ানাভুক্ত আসামি ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ ট্রাইব্যুনালে হাজির হন। এছাড়া পূর্বে গ্রেপ্তার হওয়া সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি, ব্রিগেডিয়ার জেনারেল মাহাবুব আলম ও কর্নেল আনোয়ার লতিফকে ট্রাইব্যুনালে হাজির করা হলে আদালত তাদের এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে শেখ হাসিনাসহ বাকি সাত আসামি আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
উল্লেখ্য, ২০১৮ সালের ২৬ মে রাতে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে তথাকথিত ‘বন্দুকযুদ্ধে’ নির্মমভাবে নিহত হন একরামুল হক। তিনি টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ছিলেন। পরবর্তীতে ওই ঘটনার একটি অডিও রেকর্ড ফাঁস হলে দেশজুড়ে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় ওঠে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ১০ অক্টোবর, ২০২৬
নীলফামারী | ১০ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ১০ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১০ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১০ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।