এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ বুধবার (১২ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা নিয়ে দায়ের হওয়া রিটের শুনানি অনুষ্ঠিত করেছে। শুনানিতে রিটকারী আইনজীবী ও অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় ঘটে। পরে আদালত উভয় পক্ষকে শান্ত থাকার নির্দেশ দেন এবং এই মামলার পরবর্তী শুনানি ২৫ নভেম্বর ধার্য করেন।
শুনানিতে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ। আদালত তাকে ফেসবুকে আদালত অবমাননাকর পোস্ট দেওয়ার ঘটনায় ব্যাখ্যা জমা দিতে বলেছেন।
উল্লেখ্য, চলতি বছরের শুরুতে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার মাধ্যমে অন্তর্বর্তী সরকারের শপথ নেওয়াকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিট হাইকোর্টে খারিজ করা হয়। তখন হাইকোর্ট মন্তব্য করে, “বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধভাবে মেনে নিয়েছে, তাই এ নিয়ে বিতর্কের সুযোগ নেই।”
রিটটি দায়ের করেছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ। ২০২৪ সালের ৮ আগস্ট নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত নেওয়া হয়। ওই সময় তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের সাতজন বিচারপতি অন্তর্বর্তী সরকারের পক্ষে মতামত দেন এবং একটি স্পেশাল রেফারেন্স জারি করা হয়।
স্পেশাল রেফারেন্সে বলা হয়, “বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং রাষ্ট্রপতি ৬ আগস্ট ২০২৪ তারিখে দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন। তাই সংবিধানের অনুচ্ছেদ ৪৮ (৩) অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ গ্রহণ করতে সক্ষম নন।”
এর আগে গত বছরের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন মোহাম্মদ মহসিন। পরে হাইকোর্ট রিটটি খারিজ করে মন্তব্য করেন, দেশের জনগণ বৈধতা দেওয়ায় কেউ অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন করতে পারবে না। এরপর তিনি আপিল বিভাগে আপিলের অনুমতির জন্য আবেদন করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
রাজবাড়ী | ২৭ জুন, ২০২৬
জাতীয় | ২৭ জুন, ২০২৬
জাতীয় | ২৭ জুন, ২০২৬
জাতীয় | ২৭ জুন, ২০২৬
বিনোদন | ২৭ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।