এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সারাদেশে তীব্র জ্বালানি সংকট ও লোডশেডিংয়ের কারণে জনজীবন বিপর্যস্ত হওয়ার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শ্রমিক নেতারা বলেন, দেশে চলমান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে শিল্প-কারখানাসহ দেশের উৎপাদন খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর প্রত্যক্ষ প্রভাবে গত ছয় মাসে প্রায় ৬২ হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। জ্বালানি সংকটের কারণে পরিবহন শ্রমিকদের উপার্জন প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। অন্যদিকে বাসাবাড়িতে রান্নার গ্যাসের তীব্র সংকট এবং লাগাতার লোডশেডিংয়ের ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে।
বক্তারা সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিয়ে এই জাতীয় সংকট সমাধান করতে হবে। দ্রুত গ্যাস, তেল ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত না করা হলে শ্রমজীবী মানুষকে সঙ্গে নিয়ে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
শ্রমিক নেতা লস্কর মো. তসলিম উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. কবির হোসেন এবং কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আমিনুল হক।
সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা মো. মহিব্বুল্লাহ, সাধারণ সম্পাদক এ এইচ এম আতিকুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১০ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১০ অক্টোবর, ২০২৬
নীলফামারী | ১০ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।