এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকার আশুলিয়া থানাধীন পাথালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: জহিরুল ইসলামকে ভয়ভীতি প্রদান ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার করায় বশির আহমেদ নামের এক ব্যক্তির বিরুদ্ধে আশুলিয়ায় থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি। শনিবার (১১ জানুয়ারি) ভুক্তভোগী জনপ্রতিনিধি থানায় উপস্থিত হয়ে জিডি (নং- ১১২৪, তারিখ: ১১/০১/২০২৫) করেন।
সাধারণ ডায়েরিতে মোঃ জহিরুল ইসলাম (৪৪) জানান, " আমি আশুলিয়া থানাধীন পাথালিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করিয়া আসছি। প্রায় বেশ কিছুদিন যাবত বিবাদী অহেতুক কারনে আমার সহিত শত্রুতা পোষন করিয়া আমাকে বিভিন্ন ভয়ভীতি হুমকি প্রদান সহ আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অপ-প্রচার করিয়া আসতে থাকে। এমনকি বিবাদী বিভিন্ন ফ্যাক আইডি হইতে আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অপ-প্রচার করিয়া তাহা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াইয়া দেওয়ার হুমকি প্রদান করে। বিভিন্ন সময়ে বিবাদীর সহিত আমার পথে ঘাটে দেখা হইলে আমাকে মারধর করিতে আসিয়া খুনের হুমকি প্রদান করে। আমি ইহাতে প্রতিবাদ করিলে আমাকে বিভিন্ন হুমকি সহ বিবাদীর নিজের বড় ধরনের ক্ষতি করিয়া আমাকে ফাঁসানো সহ হয়রানী করার হুমকি প্রদান করিয়া আসতে থাকে।
তিনি আরও জানান, বিভিন্ন সময়ে বিবাদী তাহার নিজের ক্ষতি করিয়া আমাকে সহ আমার বড় ভাই সাবেক মেম্বার আব্দুস সোবাহানকে ফাঁসাইবে মর্মে হুমকি প্রদান করে। এর ধারাবাহিকতায় শনিবার (১১ জানুয়ারি) বিকাল অনুমান ০৪:০০ ঘটিকার সময় বিবাদীর সহিত আমার জাহাঙ্গীরনগর ডেইরী গেইটের সামনে দেখা হইলে বিবাদী আমাকে গালি গালাজ করিয়া বিভিন্ন ভয়ভীতি সহ খুন জখমের হুমকি প্রদান করে। আমার ডাক চিৎকারে আশে পাশের লোকজন আগাইয়া আসিলে বিবাদী চলিয়া যায়। বিবাদী যে কোন সময় তাহার নিজের ক্ষতি করিয়া আমাদের ফাঁসাইতে পারে এবং আমাদের প্রতিপক্ষগন উক্ত সুযোগ নিয়া যে কোন সময় আমাদের হয়রানী করিতে পারে মর্মে আশংকা করছি। ঘটনার বিষয়ে আমি স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গদের অবহিত করলে তারা জানান বিষয়টি থানায় ডায়রীভুক্ত করা প্রয়োজন।
পাথালিয়া ইউনিয়নের বিএনপি'র সভাপতি আব্দুস সোবাহান বলেন আমার আপন ছোট ভাই বশির আহমেদ আমার মেঝো ভাই পাথালিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম এর বিরুদ্ধে যে অসত্য কথা বলেছে।পাথালিয়া ইউনিয়ন বিএনপি'র পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাই । আপনারা সাংবাদিক ভাইয়েরা রয়েছেন আপনারা এলাকায় খবর নিয়ে দেখেন আমার মেজো ভাই জহিরুল ইসলাম পরপর তিনবারের পাথালিয়া ইউনিয়ন চার নম্বর ওয়ার্ডের মেম্বার হিসাবে সফলভাবে দায়িত্ব পালন করে আসছেন। তার বিরুদ্ধে এই ওয়ার্ডে একজন ব্যক্তিও খারাপ কোন মন্তব্য করতে পারবে না। আপনারা খবর নিয়ে দেখতে পারেন। কিন্তু দুঃখের বিষয় এই যে আমারই আপন ছোট ভাই বশির আহমেদ আমাদের প্রতিপক্ষ সাথে মিশে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্বে লিপ্ত হচ্ছে। আমাদের এই ভাই ভাই দ্বন্দ্বে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
আব্দুস সোবাহান আরো বলেন আমাদের পারিবারিক একটি ঐতিহ্য রয়েছে আমিও প্রায় ১৪ বছর এই ওয়ার্ডের মেম্বারি করেছি। এলাকাবাসী চাচ্ছে আমি যেন চেয়ারম্যান পদে নির্বাচন করি। আমি ব্যক্তিগতভাবে এখনো কোন সিদ্ধান্ত নেইনি। কিন্তু তার আগেই আমাদের পরিবারের বিপক্ষে যারা অবস্থান নিয়েছিল বিগত দিনে, তারা আমাদের ভাই ভাই বিবাদ লাগানোর চেষ্টা করছে।
পাথালিয়া ইউনিয়নের বিএনপি'র সাংগঠনিক সম্পাদক বলেন জহিরুল ইসলাম লিটন অত্যন্ত বিনয়ী একজন লোক, আমাদের পাথালিয়া ইউনিয়নের কেউ উনার সম্পর্কে একটি বাজে মন্তব্য করতে পারবেনা তার বিরুদ্ধে তারই আপন ছোট ভাই যে বক্তব্য পেশ করেছে আমি তার তীব্র নিন্দা জানাই।
পাথালিয়া ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন জহিরুল ইসলাম আমাদের এই ওয়ার্ডেরই মেম্বার তিনি বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছে সৎ এবং নিষ্ঠার সাথে,তার বিরুদ্ধে তার আপন ছোট ভাই বশির আহমেদ চাঁদাবাজির মিথ্যা অপবাদ দিয়েছে আমি এর তীব্র নিন্দা জানাই।
আগস্ট ১১, ২০২৫
এপ্রিল ২০, ২০২৫
মে ২৭, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
পাবনা | ২৩ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ২৩ জুন, ২০২৬
বরিশাল | ২৩ জুন, ২০২৬
নওগাঁ | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।