এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিদ্যালয়ের অফিসকক্ষে ধারণকৃত আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় নোয়াখালীর বেগমগঞ্জে এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও এক সহকারী শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষকরা হলেন—উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের ভোলা বাদশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ বি এম সাইফুল ইসলাম এবং একই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জেসমিন আক্তার।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) ইশরাত নাসিমা হাবীব। এর আগে গত রোববার পৃথক দুটি আদেশের মাধ্যমে তাঁদের বরখাস্তের এ সিদ্ধান্ত জানানো হয়।
বরখাস্তের আদেশে উল্লেখ করা হয়, অভিযুক্ত শিক্ষকদের অনৈতিক আচরণ ও আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় প্রাথমিক শিক্ষা পরিবারের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। এ ধরনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের দায়ে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৩৯(১) ধারা মোতাবেক তাঁদের সাময়িক বরখাস্ত করা হলো। তবে বরখাস্তকালীন নিয়মানুযায়ী তাঁরা খোরপোশ ভাতা প্রাপ্য হবেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, পূর্বে এই দুই শিক্ষকের বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠলে শিক্ষা অফিস থেকে তদন্ত করা হয়। পরবর্তীতে প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে এ বি এম সাইফুল ইসলামকে বালুচরা সমাজকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জেসমিন আক্তারকে ডহরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংযুক্ত (অ্যাটাচমেন্ট) করা হয়েছিল। যদিও কাগজে-কলমে তাঁদের মূল কর্মস্থল ভোলা বাদশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ই বহাল ছিল।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ ও আলোচনার সৃষ্টি হয়। খোঁজ নিয়ে জানা গেছে, ছড়িয়ে পড়া ভিডিওটি মূলত গত বছরের ডিসেম্বর মাসে বিদ্যালয় চলাকালীন অফিসকক্ষে ধারণ করা হয়েছিল।
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) ইশরাত নাসিমা হাবীব বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আপত্তিকর ভিডিওটি প্রাথমিক শিক্ষার ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুন্ন করেছে। এ কারণে বিধি অনুযায়ী তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। তদন্ত কার্যক্রম সম্পন্ন হলে বিধি মোতাবেক চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।”
জুলাই ৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
নোয়াখালী | ৩ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৩ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা | ২ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।