এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জুলাই সনদ ও গণভোটের গণরায় অবিলম্বে বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগর উত্তরের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে।
আজ ১ আগষ্ট (শনিবার) বিকেলে রাজধানীর মহাখালীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা মহিব্বুলাহের নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর আমীর ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী জননেতা জনাব মোঃ সেলিম উদ্দিন।
উল্লেখ্য যে গত ২ বছর পূর্বে ২০২৪ সালের এই দিনে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী সেখ হাসিনা সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির ও উহার অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রমিক বিভাগ হওয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনও নিষিদ্ধ হয়েছিল। তারা প্রেক্ষিতে উক্ত দিনকে স্মরণ করে আজকে উক্ত সমাবেশে ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগর উত্তর।
উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর জননেতা জনাব মোঃ সেলিম উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সূরা সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক এ এইচ এম আতিকুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মোঃ মিজানুল হক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগর উত্তরের সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান পান্না ও অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।
উক্ত সমাবেশের সভাপতিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা মোঃ মহিব্বুলাহ।
জুলাই ১, ২০২৫
জুন ৩০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
রাজধানী | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।