এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে সাড়ে সাত লিটার দেশীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (১১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে আশুলিয়া থানার বুড়ির বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ কায়সার আহমেদ সজিব (২৮)। তিনি উত্তর গাজিরচট বুড়ির বাজার এলাকার মোঃ আকরাম হোসেন কাজল ও নাজমা আক্তার দম্পতির ছেলে।
ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) মোঃ জালাল উদ্দিন জানান, ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামানের নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। উপ-পরিদর্শক (এসআই) মোঃ আঃ মুত্তালিবের নেতৃত্বে দলটি আশুলিয়ার বুড়ির বাজার এলাকায় অভিযান চালিয়ে ৭ লিটার ৫০০ মিলিলিটার দেশীয় মদসহ সজিবকে হাতেনাতে গ্রেফতার করে।
আটক সজিবের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
মার্চ ১৩, ২০২৫
ডিসেম্বর ৩, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
পাবনা | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।