এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দায় দ্রুত ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নগরকান্দা উপজেলা শাখা।
শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় নগরকান্দা সদর বাজারের মডেল মসজিদ প্রাঙ্গণে এই সমাবেশের আয়োজন করা হয়।
নগরকান্দা পৌর জামায়াতের সভাপতি হাফেজ মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. সোহরাব হোসেন।
বক্তব্যে প্রধান অতিথি বলেন, দেশের চলমান জাতীয় ইস্যুতে জনগণের প্রত্যাশা পূরণ এবং গণতান্ত্রিক ধারা বজায় রাখতে দ্রুত ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করা জরুরি। অবিলম্বে জনগণের এই যৌক্তিক দাবি মেনে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি বিএম ফজলুর রহমান, গোলাম মোস্তফা কবি লিটন এবং অ্যাডভোকেট সরোয়ার হোসেনসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য গণমিছিল বের হয়। মিছিলটি নগরকান্দা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ‘পাম্পের মোড়’ এলাকায় গিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়। এতে জামায়াতে ইসলামী ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বাংলাদেশ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।