এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথায় যুবদল নেতা হাসান আশরাফ বুধবার (০১ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এক বিশাল মোটরসাইকেল শোডাউন বের করেন। দুই শতাধিক মোটরসাইকেলের দীর্ঘ শোভাযাত্রা নিয়ে তিনি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন এবং ৭টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন।
শোডাউন চলাকালে মিছিলের স্লোগানে মুখরিত হয় এলাকার প্রধান সড়কগুলো। যুবদলের স্থানীয় নেতাকর্মীরা ছাড়াও বিপুল সংখ্যক তরুণ-যুবক এতে অংশগ্রহণ করেন। পূজা মণ্ডপে গিয়ে তিনি সনাতন ধর্মাবলম্বী পূজারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শান্তিপূর্ণ উৎসব পালনের আহ্বান জানান।
পূজা মণ্ডপে বক্তব্যকালে হাসান আশরাফ বলেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর নির্দেশে আমি আটঘর ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করছি। বিএনপি কখনো সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠে বিশ্বাস করে না। আমাদের দল সবসময় জনগণের ঐক্য ও সম্প্রীতিতে বিশ্বাসী। আমরা ধানের শীষ প্রতীকে আগামী নির্বাচনে জয়লাভ করে সকল ধর্ম-বর্ণের মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কাজ করব।
তিনি আরও বলেন, বিগত সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের ওপর নির্যাতন চালিয়েছে। কিন্তু বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এলে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।
স্থানীয় পূজারী ও সাধারণ মানুষ তার এই পরিদর্শনকে স্বাগত জানায়। তারা জানান, রাজনৈতিক নেতারা যখন পূজা মণ্ডপে আসেন তখন উৎসবের আনন্দ দ্বিগুণ হয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি আরও দৃঢ় হয়।
হাসান আশরাফের এই শোডাউনকে ঘিরে এলাকায় নির্বাচনপূর্ব আলোচনা নতুন করে প্রাণবন্ত হয়ে উঠেছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
রাঙ্গামাটি | ১৬ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১৬ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১৬ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৬ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।