আগৈলঝাড়ায় ভাইয়ের দোকানে হামলা ও ভাঙচুর, আহত ১: থানায় লিখিত অভিযোগ

মোঃ মনিরুজ্জামান, অগৈলঝরা প্রতিনিধি, বরিশালঃ
১ আগস্ট, ২০২৬ ৯:২৫ পিএম
শেয়ার করুন:
আগৈলঝাড়ায় ভাইয়ের দোকানে হামলা ও ভাঙচুর, আহত ১: থানায় লিখিত অভিযোগ

বরিশালের আগৈলঝাড়ায় জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে বড় ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। শুক্রবার বিকেলে উপজেলার পূর্ব পয়সা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় ব্যবসায়ী রিপন তালুকদার গুরুতর আহত হয়েছেন। 

ঘটনার পর আহত রিপন তালুকদার বাদী হয়ে তার ছোট ভাই আওয়ামী লীগ নেতা সোহেল তালুকদারের নামে আগৈলঝাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব পয়সা বাসস্ট্যান্ডের ব্যবসায়ী রিপন তালুকদারের সঙ্গে তার ছোট ভাই ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সোহেল তালুকদারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার বিকেলে সোহেল তালুকদার হঠাৎ রিপন তালুকদারের দোকানে গিয়ে আসবাবপত্র ভাঙচুর শুরু করে। এ সময় রিপন তালুকদার বাধা দিলে সোহেল তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। রিপন তালুকদারের ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সোহেল দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

ভুক্তভোগী ব্যবসায়ী রিপন তালুকদার জানান, “সোহেল আমার ছোট ভাই। দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে সে আমার সঙ্গে শত্রুতা করে আসছে। বিগত সরকারের আমলে দলীয় ক্ষমতার দাপট দেখিয়ে সে এলাকায় নানা অপকর্ম করেছে। ঘটনার দিন সে আমার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে। আমি বাধা দিতে গেলে আমাকে মারধর করে গুরুতর আহত করে। আমি এই হামলার সঠিক বিচার চাই।”

এ বিষয়ে আগৈলঝাড়া থানার পুলিশ জানায়, ঘটনার পরপরই লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।