এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়ায় মধ্যযুগের বিখ্যাত কবি ও মনসামঙ্গল কাব্যের রচয়িতা বিজয় গুপ্তের স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী গৈলা মনসা দেবীর মন্দিরে বাৎসরিক পূজা উপলক্ষে ‘বেহুলা সংকলন’ শীর্ষক বিশেষ স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়েছে।
মঙ্গলবার সকালে গৈলা মনসা মন্দির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই স্মরণিকার মোড়ক উন্মোচন করেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার।
মনসা মন্দির সংরক্ষণ ও উন্নয়ন কমিটির সভাপতি ড. বিনয় ভূষণ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব সঞ্জয় গুপ্ত, মন্দির কমিটির সাধারণ সম্পাদক ডা. দিলীপ কুমার দাস, সাবেক সভাপতি তারক চন্দ্র দে, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম এবং গৌরনদী ক্যাথলিক চার্চের ফাদার লিটন ফ্রান্সিস গোমেজ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নিরুপম মজুমদার বলেন, “এ ধরনের সৃজনশীল ও মননশীল উদ্যোগ একটি সুন্দর ও সুষ্ঠু সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি সনাতন ধর্ম এবং ঐতিহাসিক মনসা মন্দির সম্পর্কে সাধারণ মানুষের জানার পরিধিকে আরও সমৃদ্ধ করবে।” তিনি স্মরণিকাটির সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।
স্মরণিকার বিষয়ে মন্দির কমিটির সাধারণ সম্পাদক ডা. দিলীপ কুমার দাস জানান, মনসা দেবীর পূজা ও এর মাহাত্ম্যকে কেন্দ্র করে এই স্মরণিকাটি প্রকাশ করা হয়েছে। এতে পূজা পদ্ধতি, মন্ত্র, ঐতিহ্যবাহী গীত এবং পূজা সংক্রান্ত বিভিন্ন তথ্য সন্নিবেশিত রয়েছে, যা ভক্ত ও দর্শনার্থীদের দেবী মনসার পূজা-সংস্কৃতি সম্পর্কে বিস্তারিত জানতে সহায়ক হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন লাল্টু, যুগ্ম আহ্বায়ক শাহ মো. বখতিয়ার, আবুল হোসেন মোল্লা, যুবদল নেতা হেমায়েত তালুকদার, হাবিবুর রহমান মুন্সি, রাজ্জাক ফকির, জসিম মোল্লা, কার্তিক বেপারী এবং মন্দির কমিটির সদস্য সুশান্ত কর্মকার, কাজল দাশ গুপ্ত, প্রসেনজিৎ দে, দিলীপ কর্মকার, গৌতম চন্দ্র সরকার, সুনীল কুমার দাস, দেব দুলাল বাড়ৈ, গৌরাঙ্গ লাল বাড়ৈসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ৬ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৬ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।