এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবানের থানচি উপজেলায় ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়তে ব্যাপক ও জোরালো প্রচারণায় নেমেছেন গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা। গত রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলার সদরসহ ৪টি ইউনিয়নের প্রায় দুই শতাধিক দুর্গম পাহাড়ি জনপদে এই গণসংযোগ কর্মসূচি শুরু হয়েছে।
আন্দোলনের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক উসাইশে মারমা এবং অর্থ ও দপ্তর সম্পাদক উথোয়াই ওয়াং মারমার নেতৃত্বে পৃথক পৃথক দল এই প্রচার অভিযানে অংশ নিচ্ছে। পাহাড়ি জনপদে গণতন্ত্র ও ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্য নিয়ে তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন।
এই প্রচার অভিযানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন শাখা পর্যায়ের নেতা ইউলিয়াম বম, ছাই অং মারমা, রাফেয়েল ত্রিপুরা, লাল রিন সান বম, হানি বম, জেসপার বম, রৌলিয়ান বম, মোহাম্মদ কালাম, উক্যচিং মারমা, হ্লাচিং থোয়াই মারমা, উক্যছাই মারমা ও উইলিয়াম বমসহ আরও অনেক নেতাকর্মী।
সরেজমিনে দেখা যায়, নেতাকর্মীরা স্থানীয় হাট-বাজার, পাহাড়ি পাড়া, হোটেল-মোটেল, রেস্টুরেন্ট এবং ছোট-বড় ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দিচ্ছেন। তারা ভোটাধিকার রক্ষা ও গণতন্ত্র সুসংহত করতে ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব তুলে ধরছেন। কর্মসূচিতে পাহাড়ি নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এলাকায় এক ধরনের গণজাগরণের সৃষ্টি করেছে।
গণসংহতি আন্দোলনের অর্থ ও দপ্তর সম্পাদক উথোয়াই ওয়াং মারমা গণমাধ্যমকে বলেন, “জনগণের স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করতে ‘হ্যাঁ’ ভোটের কোনো বিকল্প নেই। ভোটাধিকার ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা রুখতে আমরা রাজপথে সক্রিয় আছি।”
মাঠপর্যায়ের সাংগঠনিক তৎপরতা বাড়াতে নেতাকর্মীরা দিনরাত নিরলস পরিশ্রম করছেন। অনেক ক্ষেত্রে তারা নির্ঘুম রাত কাটিয়ে গ্রাম থেকে গ্রামে প্রচার চালিয়ে যাচ্ছেন। সাংগঠনিক সম্পাদক উসাইশে মারমা জানান, এই প্রচার অভিযান আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে এবং ভোটের দিন পর্যন্ত তারা জনগণকে সচেতন করতে মাঠে থাকবেন।
স্থানীয় সচেতন মহলের মতে, দুর্গম থানচিতে গণসংহতি আন্দোলনের এই জোরালো তৎপরতা নির্বাচনী আমেজে নতুন মাত্রা যোগ করেছে এবং সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।
ফেব্রু ২০, ২০২৫
মার্চ ২৩, ২০২৫
ডিসেম্বর ২৬, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৭ আগস্ট, ২০২৬
ঢাকা | ৭ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।