সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, বিপাকে সাড়ে ১৪ হাজার যাত্রী

অনলাইন ডেস্কঃ
১৪ অক্টোবর, ২০২৬ ৬:২৬ পিএম
শেয়ার করুন:
সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, বিপাকে সাড়ে ১৪ হাজার যাত্রী

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা কার্যক্রম সীমিত থাকার কারণে ঢাকা থেকে সৌদিগামী ৮৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। গত শনিবার থেকে বুধবার পর্যন্ত বিভিন্ন এয়ারলাইনসের এসব ফ্লাইট বাতিল হওয়ায় সাড়ে ১৪ হাজারের বেশি যাত্রী ও প্রবাসী কর্মী চরম বিপাকে পড়েছেন।

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) মুখপাত্র কাওছার মাহমুদ। 

বেবিচক সূত্রে জানা যায়, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৩৯টি সরাসরি (ডিরেক্ট) ফ্লাইট এবং ৫০টি ট্রানজিট ফ্লাইট রয়েছে। 

বাতিল হওয়া সরাসরি ফ্লাইট: 
সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে সর্বোচ্চ ১৭টি ফ্লাইট বাতিল হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। এ ছাড়া বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলার ১০টি, সৌদি এয়ারলাইন্সের (সৌদিয়া) ৫টি এবং রিয়াদ এয়ারের ৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে। 

বাতিল হওয়া ট্রানজিট ফ্লাইট:  
বিভিন্ন দেশের ওপর দিয়ে পরিচালিত ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, এমিরেটস এয়ারলাইন্সের ১১টি, কাতার এয়ারওয়েজের ৬টি, ফ্লাইদুবাইয়ের ৬টি, সালাম এয়ারের ৪টি এবং ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বেবিচকের মুখপাত্র কাওছার মাহমুদ জানান, সৌদি আরবের বিমানবন্দরগুলোর বর্তমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট বাতিলের এই ধারা অব্যাহত থাকতে পারে। 

হঠাৎ করে বিপুলসংখ্যক ফ্লাইট বাতিল হয়ে যাওয়ায় টিকিট কাটা যাত্রীরা, বিশেষ করে নির্দিষ্ট মেয়াদে কর্মস্থলে যোগ দিতে চাওয়া প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা গভীর অনিশ্চয়তা ও উদ্বেগের মুখে পড়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।