এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের বোয়ালমারীতে জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে আপন ছোট ভাইকে প্রকাশ্যে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ওই নেতার নাম ডা. গোলাম কবির (৭২) এবং নিহত ছোট ভাইয়ের নাম মিন্টু (৫৫)। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বোয়ালমারী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চতুল মাস্টারবাড়ী এলাকায় এ নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয় ক্ষুব্ধ জনতা অভিযুক্ত ডা. গোলাম কবিরকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে।
জানা গেছে, অভিযুক্ত ডা. গোলাম কবির জেলা কৃষক লীগের সহসভাপতি এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক উপকমিটির সাবেক সদস্য। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি এলাকায় তার প্রভাব থাকলেও, প্রকাশ্যে আপন ভাইকে হত্যার এই ঘটনায় জনমনে চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এই দুই ভাইয়ের মধ্যে গত কয়েক দশক ধরে জমি নিয়ে তীব্র বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় আজ সকালে ডা. গোলাম কবির তার ছোট ভাই মিন্টুকে চতুল ফায়ার সার্ভিসের পেছনের রেলগেট এলাকায় ডেকে নিয়ে যান। সেখানে তাদের মধ্যে প্রচণ্ড বাগ্বিতণ্ডা শুরু হয়। কথা কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ডা. গোলাম কবির তার সঙ্গে থাকা শটগান দিয়ে ছোট ভাইকে লক্ষ্য করে পরপর ছয়টি গুলি ছোড়েন। এতে ঘটনাস্থলেই মিন্টুর মৃত্যু হয়। গুলির শব্দ পেয়ে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে ডা. কবিরকে আটক করে গণধোলাই দেয়। এ সময় ক্ষুব্ধ জনতা তার ব্যবহৃত ব্যক্তিগত গাড়িটিও ভাঙচুর করে।
এই হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেইন। আজকের পত্রিকাকে তিনি জানান, দুই ভাইয়ের মধ্যে গত ২০ থেকে ২২ বছর ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সেই পুরোনো ক্ষোভের জেরেই আজ সকালে বাগ্বিতণ্ডার একপর্যায়ে ডা. গোলাম কবির তার লাইসেন্স করা শটগান থেকে গুলি চালিয়ে ছোট ভাইকে হত্যা করেন। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
জাতীয় | ২৪ জুন, ২০২৬
জাতীয় | ২৪ জুন, ২০২৬
ফুটবল | ২৪ জুন, ২০২৬
জাতীয় | ২৪ জুন, ২০২৬
জাতীয় | ২৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।