এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সাবেক প্রধানমন্ত্রী ও ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনার বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত শেখ হাসিনাকে ভারত সরকার বাংলাদেশের হাতে সোপর্দ করলে, তার বিরুদ্ধে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে অন্তর্বর্তীকালীন সরকার।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
উপদেষ্টা বলেন, “ভারত সরকার যদি শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করে, তবে তাকে যথাযথ আইনি সুরক্ষা দেওয়া হবে। আদালত যে রায় দেবেন, সরকার তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে।”
এ সময় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বর্তমান সরকারের অবস্থান পরিষ্কার করে বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী ও জুলুমবাজ সরকারের পতন হয়েছে। আমরা সেই অপশাসন থেকে বেরিয়ে এসে দেশে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। আইন তার নিজস্ব গতিতে চলবে। বিগত আওয়ামী লীগ সরকারের মতো আমরা রাজনৈতিক প্রতিহিংসা থেকে কাউকে বিচারবহির্ভূত হয়রানি করব না।”
সংবাদ সম্মেলনে প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদও উপস্থিত ছিলেন। সরকারের এই ঘোষণা শেখ হাসিনার বিচার প্রক্রিয়া ও ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৩ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ৩ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৩ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।