এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দুর্যোগ ও দুর্ঘটনায় সাহস, পেশাদারিত্ব এবং আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইতোমধ্যেই জাতির আস্থা অর্জন করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৯ মে) নারায়ণগঞ্জের পূর্বাচলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং গ্রাউন্ডে ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬’ উদ্বোধন, পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "যেকোনো দুর্যোগে বিপদে পড়া মানুষের পাশে প্রথম ছুটে যাওয়া এই বাহিনী শুধু একটি জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান নয়, এটি জাতির গর্বের প্রতীক। মানুষের জীবন ও সম্পদ রক্ষায় তাদের নিরলস আত্মত্যাগ আমাদের জন্য এক বড় অনুপ্রেরণা।"
তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসের সদস্যরা জীবন বাজি রেখে কাজ করেন। বিপদের মুহূর্তে তারা মানুষের পরম ভরসার জায়গায় পরিণত হয়েছেন। সরকার এই বাহিনীকে আরও আধুনিক, যুগোপযোগী ও দ্রুত প্রতিক্রিয়াশীল করে গড়ে তুলতে বদ্ধপরিকর। বিশেষ করে নতুন ফায়ার স্টেশন স্থাপন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং প্রশিক্ষণ উন্নত করার মাধ্যমে তাদের সক্ষমতা বৃদ্ধির প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী বেলুন ও পায়রা উড়িয়ে এবং কেক কেটে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন। পরে তিনি প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রশিক্ষণ সম্পন্নকারী ফায়ার ফাইটার, ড্রাইভার, ডুবুরি ও নার্সিং অ্যাটেনডেন্টদের শপথ পাঠ করানো হয়। এছাড়া, বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০ জন সদস্যকে পদক পরিয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
স্বরাষ্ট্র সচিব তাঁর বক্তব্যে ফায়ার ফাইটারদের পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল জানান, সম্মিলিত প্রচেষ্টায় ফায়ার সার্ভিসকে একটি আধুনিক, দক্ষ ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে।
উল্লেখ্য, ‘ফায়ার সার্ভিস সপ্তাহ-২০২৬’ উপলক্ষে ২০ থেকে ২২ মে পর্যন্ত সারাদেশে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পালিত হবে।
আগস্ট ১৮, ২০২৬
জুলাই ২৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৩ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ৩ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৩ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।