এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে অবমাননাকর ও বিদ্বেষপূর্ণ মন্তব্য করার অভিযোগে এবি পার্টির নেতা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে তাঁর বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি শত কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী তন্ময় কুমার সাহা এই লিগ্যাল নোটিশটি পাঠিয়েছেন। ব্যারিস্টার ফুয়াদের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকেও (ভিসি) এই নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, ব্যারিস্টার ফুয়াদের মন্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের সুনাম ও ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। এই অবমাননাকর বক্তব্যের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিপূরণ হিসেবে ১০০ কোটি টাকা দাবি করা হয়েছে। এই অর্থ সরাসরি ‘ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা তহবিল’-এ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশের বিবরণ অনুযায়ী, ব্যারিস্টার ফুয়াদ বিগত ৫০ থেকে ৭০ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের অবদান নিয়ে প্রশ্ন তুলেছেন এবং দেশের বিভিন্ন জাতীয় ক্ষতির জন্য তাঁদের দায়ী করেছেন। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকদের লক্ষ্য করে বিদ্বেষপূর্ণ, সাম্প্রদায়িক ও বিভাজন সৃষ্টিকারী মন্তব্য করেছেন এবং তাঁরা পরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করছেন বলে দাবি করেছেন।
আইনজীবী তন্ময় কুমার সাহা নোটিশে আরও উল্লেখ করেন, এই ধরনের দায়িত্বহীন ও অবমাননাকর মন্তব্য জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ক্ষুণ্ণ করেছে। একই সঙ্গে এই বক্তব্য বিশ্ববিদ্যালয়ের লাখ লাখ সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং সাধারণ মানুষের মনে গভীর ক্ষোভ ও মানসিক কষ্টের সৃষ্টি করেছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ১৮ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১৮ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৮ আগস্ট, ২০২৬
জাতীয় | ১৮ আগস্ট, ২০২৬
চট্টগ্রাম | ১৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।