এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
চাঁদপুর সফরের পথে কুমিল্লায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বিভিন্ন পয়েন্টে তাকে একনজর দেখতে আসা হাজার হাজার মানুষের ঢল নামে।
সরেজমিনে দেখা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর জেলায় খাল খনন কর্মসূচি এবং ফ্যামিলি কার্ড বিতরণের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হন। বেলা ১১টার দিকে তার গাড়িবহর দাউদকান্দি টোল প্লাজা অতিক্রম করে কুমিল্লার সীমানায় প্রবেশ করলে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মহাসড়কের দাউদকান্দি এলাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের অনুসারীরা প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মহাসড়কের পাশে অবস্থান করেন। দাউদকান্দি টোল প্লাজা থেকে গৌরীপুর পর্যন্ত অন্তত পাঁচটি স্থানে সুসজ্জিত হয়ে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সাধারণ মানুষ ও দলীয় কর্মীরা।
ইলিওটগঞ্জ এলাকায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ হাজার হাজার নেতাকর্মী নিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। সেখানে জনতার ভিড় এতোটাই বেশি ছিল যে, প্রধানমন্ত্রীকে বহনকারী বাসটি ধীরগতিতে চলতে বাধ্য হয়। একপর্যায়ে প্রধানমন্ত্রী বাস থামিয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর চান্দিনা, নিমসার এবং আলেখারচর এলাকায় মহাসড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা লাখো মানুষ স্লোগানে স্লোগানে প্রধানমন্ত্রীকে বরণ করে নেন।
দলীয় সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর মাঠে একটি পথসভায় বক্তব্য রাখবেন। এরপর তিনি তার নির্ধারিত গন্তব্য চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন।
প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, "প্রধানমন্ত্রীকে একনজর দেখা এবং তাকে অভ্যর্থনা জানানোর জন্য শুধু দলীয় নেতাকর্মীই নয়, সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসেছে। কুমিল্লা মহাসড়কে আজ লাখের অধিক মানুষের উপস্থিতি প্রমাণ করে জনমনে তার জনপ্রিয়তা কতটা আকাশচুম্বী।"
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৩০ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ৩০ জুন, ২০২৬
ফরিদপুর | ৩০ জুন, ২০২৬
ফরিদপুর | ৩০ জুন, ২০২৬
ফরিদপুর | ৩০ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।