এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালী জেলা কারাগারে বন্দি মো. হুমায়ুন কবির ওরফে মাঈনউদ্দিন (৩৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। চুরির মামলায় আটক ওই হাজতি শুক্রবার (১৫ মে) বিকেলে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মৃত হুমায়ুন কবির জেলার সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের বগাদিয়া গ্রামের মৃত সোলেমান মিয়ার ছেলে।
কারা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ এপ্রিল একটি চুরির মামলায় চাটখিল থানা পুলিশ হুমায়ুনকে গ্রেপ্তার করে। পরে আদালতের নির্দেশে তাকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়। কারা কর্তৃপক্ষের দাবি, কারাগারে আনার সময় তার শরীরে কিছু আঘাতের চিহ্ন ছিল।
শুক্রবার জুমার নামাজের আগে হুমায়ুন হঠাৎ বুকে ব্যথা ও শারীরিক অসুস্থতা অনুভব করলে তাকে তাৎক্ষণিকভাবে কারা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখানে তার ইসিজি করার পর শারীরিক অবস্থার অবনতি দেখে বিকেল সাড়ে ৩টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, হাজতির মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলেছেন তার স্বজনরা। তাদের দাবি, কারাগারে অসুস্থ হওয়ার পর সময়মতো উন্নত চিকিৎসা প্রদান করা হয়নি। যথাযথ ব্যবস্থা নিলে হয়তো তাকে বাঁচানো সম্ভব হতো।
তবে অবহেলার অভিযোগ অস্বীকার করে নোয়াখালী জেলা কারাগারের জেল সুপার আবদুল বারেক বলেন, “ওই হাজতি কারাগারে আসার আগেই জনরোষ বা পাবলিক এসল্টের শিকার হয়েছিলেন। কারাগারে অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। ইসিজি রিপোর্টে অবস্থা গুরুতর আসায় দ্রুত তাকে জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছিল।”
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে কারা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ঢাকা | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।