এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাতীয় সংসদে তোফায়েল আহমেদসহ আওয়ামী লীগের সাবেক ১৬ জন মন্ত্রী ও সংসদ সদস্যের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। বিষয়টি নিয়ে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তিনি একে ‘সিন্থেসিস’ বা সমন্বয় হিসেবে উল্লেখ করে লিখেছেন, “আমরাই বুঝি নাই এতদিন।”
গতকাল রোববার (৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের (বাজেট অধিবেশন) শুরুর দিনে এই শোক প্রস্তাব গ্রহণ করা হয়। উল্লেখ্য, তোফায়েল আহমেদ উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ছিলেন।
সংসদে এই শোক প্রস্তাব পাস হওয়ার পর আজ সোমবার (৮ জুন) দিবাগত রাত ১টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন মাহফুজ আলম। সেখানে তিনি লেখেন:
"এটাই। এখানে ট্রুথ, জাস্টিস অ্যান্ড রিকনসিলিয়েশন (সত্য, বিচার ও পুনর্মিলন) হবে না। ৭১-এর যুদ্ধাপরাধের সহযোগী ও ২৪-এর মানবতাবিরোধী অপরাধী উভয়ের জন্যই শোক প্রস্তাব হবে।"
তীব্র হতাশা ও ক্ষোভ প্রকাশ করে সাবেক এই উপদেষ্টা আরও লেখেন:
"কোনো বিচার না, ফ্যাক্টস ফাইন্ডিং না, ক্ষমাপ্রার্থনা না। এটাই হয়ত সিন্থেসিস! আমরাই বুঝি নাই এতদিন।"
সংসদ অধিবেশনে সবার অংশগ্রহণের প্রতি ইঙ্গিত করে তিনি তাঁর স্ট্যাটাসের শেষে লিখেছেন:
"সবাই দেখসি মোনাজাত ধরসে। অভ্যুত্থানের নেতারাও। পরিবেশ সুন্দর। কোথাও কোলাহল নেই!"
সংসদে এই শোক প্রস্তাব গ্রহণের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যেই বেশ আলোচনার জন্ম দিয়েছে এবং অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টার এমন প্রতিক্রিয়া সেই আলোচনাকে আরও উসকে দিয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
সারাদেশ | ৮ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।