এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের বিরুদ্ধে দেশজুড়ে সাঁড়াশি অভিযান শুরু করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গত এক সপ্তাহে দেশটিতে ৭ হাজার ৭৬০ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে এবং একই সময়ে ৪ হাজার ৬৯০ জন অবৈধ প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয়ে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।
আইন লঙ্ঘনের ধরণ ও আটক:
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৪ হাজার ৬০ জন আবাসন আইন, ২ হাজার ৫৭৪ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ১ হাজার ১২৬ জন শ্রম আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্ত।
এছাড়া, অবৈধ উপায়ে সীমান্ত পাড়ি দিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে ১ হাজার ১৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৭০ শতাংশ ইথিওপিয়ার, ২৮ শতাংশ ইয়েমেনের এবং বাকি ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। অন্যদিকে, দেশ থেকে অবৈধ উপায়ে পালানোর চেষ্টার সময় আটক হয়েছেন আরও ২৫ জন।
আইনি প্রক্রিয়া ও নির্বাসন:
বর্তমানে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ২১ হাজার ৭৭৪ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি কার্যক্রম চলমান রয়েছে। তাদের মধ্যে ২০ হাজার ৪৫৫ জন পুরুষ এবং ১ হাজার ৩১৯ জন নারী।
আইনি প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ভ্রমণ নথিপত্র সংগ্রহের জন্য ১৪ হাজার ৪৯৫ জনকে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। পাশাপাশি, চূড়ান্তভাবে দেশত্যাগের প্রস্তুতি সম্পন্ন করতে আরও ৮৫০ জনকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।
সহায়তাকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি:
অনুপ্রবেশকারীদের পরিবহন, আশ্রয় বা কর্মসংস্থানের সুযোগ দিয়ে অবৈধ অভিবাসনে সহায়তা করার অভিযোগে আরও ১৬ জনকে গ্রেপ্তার করেছে সৌদি প্রশাসন।
এ বিষয়ে কঠোর সতর্কবার্তা দিয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধ প্রবেশে সহায়তা বা আশ্রয় প্রদান অত্যন্ত গুরুতর অপরাধ। এই অপরাধে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। এছাড়া অপরাধে ব্যবহৃত যানবাহন এবং আশ্রয় দেওয়ার কাজে ব্যবহৃত সম্পত্তিও বাজেয়াপ্ত করার আইন রয়েছে।
আইন লঙ্ঘন বা অবৈধ অনুপ্রবেশ সংক্রান্ত যেকোনো তথ্য জানাতে সৌদি নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। মক্কা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশের বাসিন্দারা ‘৯১১’ নম্বরে এবং দেশের অন্যান্য অঞ্চলের বাসিন্দারা ‘৯৯৯’ ও ‘৯৯৬’ নম্বরে সরাসরি যোগাযোগ করে তথ্য দিতে পারবেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৩ জুলাই, ২০২৬
কুষ্টিয়া | ২৩ জুলাই, ২০২৬
ভারত | ২৩ জুলাই, ২০২৬
ক্রিকেট | ২৩ জুলাই, ২০২৬
জাতীয় | ২৩ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।