এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আলী হোসেন ফকির। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে পৌঁছালে তাঁকে সুসজ্জিত গার্ড অব অনার প্রদান করা হয়। এর মধ্য দিয়ে তিনি বিদায়ী আইজিপি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হলেন।
এর আগে, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে আলী হোসেন ফকিরকে পুলিশের শীর্ষ এই পদে নিয়োগ প্রদান করে।
আলী হোসেন ফকির ১৯৯৫ সালের ১৫ নভেম্বর ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবনে তিনি নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া তিনি সিলেটের আরআরএফ (RRF) কমান্ড্যান্ট এবং ৩ এপিবিএন (খুলনা), ৫ এপিবিএন (ঢাকা) ও ৭ এপিবিএন (সিলেট)-এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ডিআইজি হিসেবে তিনি পুলিশ হেডকোয়ার্টার্স এবং এসপিবিএন-এ কর্মরত ছিলেন।
শিক্ষাজীবনে অত্যন্ত মেধাবী এই কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর এবং পরবর্তীতে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ১৫তম বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক এবং ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের আহ্বায়ক হিসেবে পরিচিত। পেশাগত দায়িত্বের পাশাপাশি তিনি অফিসার্স ক্লাব ঢাকা, খুলনা ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
জুন ২৭, ২০২৬
ফেব্রু ২৮, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
রাজধানী | ১০ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
ফুটবল | ১০ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।