এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কঠোর অবস্থানে রয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই পাবলিক পরীক্ষাকে ঘিরে যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ বা শূন্য সহনশীলতা নীতি অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি মাউশির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর বি এম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক আদেশে কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্টদের জন্য ১১ দফা কঠোর নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় প্রধান যে বিষয়গুলো উঠে এসেছে:
১. সিসিটিভি নজরদারি: প্রতিটি পরীক্ষা কেন্দ্র ও কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। অচল ক্যামেরা পরীক্ষা শুরুর আগেই সচল করতে হবে এবং প্রয়োজনে ধারণকৃত ভিডিও ফুটেজ কর্তৃপক্ষকে সরবরাহ করতে হবে।
২. তল্লাশি ও নিরাপত্তা: পরীক্ষার্থীদের নকল বা অসদুপায় অবলম্বন ঠেকাতে কেন্দ্রে প্রবেশের আগে কঠোর দেহ তল্লাশি নিশ্চিত করতে হবে। বিশেষ করে ছাত্রীদের দেহ তল্লাশির ক্ষেত্রে নারী শিক্ষকদের দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
৩. মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা: কেন্দ্র সচিব ছাড়া পরীক্ষার হলে অন্য কোনো শিক্ষক বা শিক্ষার্থীর মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
৪. পরিবেশ ব্যবস্থাপনা: প্রতিটি কক্ষে কাটাওয়ালা ঘড়ি স্থাপন, পর্যাপ্ত আলো-বাতাস নিশ্চিতকরণ এবং কেন্দ্রের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে বলা হয়েছে।
৫. আইনশৃঙ্খলা জোরদার: কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করতে হবে।
৬. তথ্যপ্রদান: পরীক্ষা কেন্দ্রের প্রধান ফটকে অভিভাবক ও পরীক্ষার্থীদের সুবিধার্থে প্রয়োজনীয় নির্দেশনা সম্বলিত নোটিশ টাঙিয়ে দিতে হবে।
মাউশি কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, এই নির্দেশনা বাস্তবায়নে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি সহ্য করা হবে না। নির্দেশনায় অবহেলাকারী কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্ট দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের এমন কঠোর পদক্ষেপে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
মাগুরা | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৫ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।