এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সমঝোতার আলোচনার মধ্যেই ঢাকা-১০ সংসদীয় আসনের ভোটার হচ্ছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
রবিবার (৯ নভেম্বর) বিকেলে ধানমন্ডি থানার নির্বাচন কার্যালয়ে গিয়ে তিনি ভোটার হওয়ার আবেদন করবেন বলে জানা গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই সমন্বয়ক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
সকালে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো এক বার্তায় জানানো হয়, বেলা ৩টায় ধানমন্ডি থানা নির্বাচন কার্যালয়ে উপস্থিত থাকবেন আসিফ মাহমুদ এবং তিনি ধানমন্ডি থানার ভোটার হিসেবে নিবন্ধনের আবেদন করবেন।
ঢাকা-১০ আসনটি ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত। বিএনপি এখনও এই আসনে প্রার্থী ঘোষণা না করলেও জামায়াতে ইসলামী ইতিমধ্যে সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকারকে প্রার্থী ঘোষণা করেছে।
এর আগে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের ভোটার ছিলেন আসিফ মাহমুদ। সে সময় তিনি ওই আসন থেকেই নির্বাচনে প্রার্থী হতে পারেন—এমন আলোচনা চলছিল। পরে শোনা যায়, বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে তিনি উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে ঢাকা-১০ আসনে প্রার্থী হতে পারেন। বিএনপি প্রার্থী না দেওয়ায় সেই গুঞ্জন আরও জোরদার হয়। এখন তার ভোটার হওয়া সেই ধারণাকেই আরও দৃঢ় করছে।
জুলাই মাসে সংঘটিত গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আন্দোলনের সময় তিনি ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছিলেন এবং ৫ আগস্টের অভ্যুত্থান কর্মসূচি এগিয়ে আনার ঘোষণা দেন। এই আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবেই তিনি সবার নজর কাড়েন।
অভ্যুত্থানের পর গত বছরের ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে স্থান পান কুমিল্লার সন্তান আসিফ মাহমুদ। তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করা আসিফ মাহমুদ ছাত্র অধিকার পরিষদের রাজনীতি দিয়ে তার রাজনৈতিক জীবনের শুরু করেন। পরবর্তীতে তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির অন্যতম উদ্যোক্তা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ছিলেন। জুলাই অভ্যুত্থানের নেতৃত্বদানকারী বেশির ভাগ তরুণই ছিলেন এই সংগঠনের সদস্য।
সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি আসিফ মাহমুদ বর্তমানে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পলিসি অ্যান্ড গভর্ন্যান্স বিষয়ে স্নাতকোত্তর অধ্যয়ন করছেন।
মার্চ ১১, ২০২৬
জুলাই ২৯, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১২ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১২ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১২ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১২ আগস্ট, ২০২৬
মাগুরা | ১২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।