এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথায় প্রেমের বিয়ের মাত্র চার মাসের মাথায় এক তরুণীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। আজ শনিবার (২০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের যুগিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লাইজু আক্তার (২৪) ওই গ্রামের মুকুল মোল্যা (৩৫)-এর স্ত্রী।
স্বামী মুকুল মোল্যা জানান, তারা দুজনেই একটি শিল্প প্রতিষ্ঠানে চাকরি করতেন। চাকরির সুবাদে পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে পারিবারিকভাবে প্রায় চার মাস আগে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
তিনি বলেন, আমাদের মধ্যে কোনো ধরনের পারিবারিক বিরোধ ছিল না। স্বামী-স্ত্রীর সম্পর্কও ভালো ছিল। হঠাৎ কী কারণে সে এমন সিদ্ধান্ত নিল, তা আমি বুঝতে পারছি না।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০ টার দিকে প্রতিবেশীরা লাইজু আক্তারকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে হলেও দাম্পত্য জীবনে তাদের মধ্যে বড় কোনো বিরোধের কথা জানা যায়নি। তরুণীর আকস্মিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এপ্রিল ১৩, ২০২৬
জানু ২২, ২০২৫
আগস্ট ২১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
রাঙ্গামাটি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।