এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
চট্টগ্রামের একসময়ের ভয়ংকর অপরাধী চক্রের অভয়ারণ্য হিসেবে পরিচিত 'জঙ্গল সলিমপুর'-এ দুটি পুলিশ একাডেমি নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। সম্প্রতি যৌথ বাহিনীর বৃহৎ অভিযানের পর এলাকাটি অপরাধীদের দখলমুক্ত হয়। এরপরই সেখানে কারাগারসহ সরকারের নানা উন্নয়নমূলক স্থাপনা নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
প্রায় ৩ হাজার ১০০ একর আয়তনের এই জঙ্গল সলিমপুর কিছুদিন আগেও ছিল সন্ত্রাসীদের নিরাপদ ঘাঁটি। পরিস্থিতি এমন ছিল যে, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সেখানে সহজে প্রবেশ করতে পারতেন না। ফলে এলাকাটি ‘দেশের ভেতরের আরেক দেশ’ হিসেবে পরিচিতি পেয়েছিল। তবে গত মার্চ মাসে যৌথ বাহিনীর প্রায় চার হাজার সদস্যের একটি সফল অভিযানের মাধ্যমে পুরো এলাকাটি নিজেদের নিয়ন্ত্রণে নেয় প্রশাসন।
চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম জানান, পুলিশ সপ্তাহে স্বরাষ্ট্রমন্ত্রী জঙ্গল সলিমপুর নিয়ে সরকারের বিশেষ পরিকল্পনার কথা তুলে ধরেন এবং সেখানে দুটি পুলিশ একাডেমি নির্মাণের উদ্যোগের কথা নিশ্চিত করেন।
এদিকে, জেলার রাউজানসহ অন্যান্য এলাকার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও নতুন পুলিশ সুপার উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেন, চব্বিশের ৫ আগস্টের পর থেকে রাউজানে ধারাবাহিকভাবে হত্যাকাণ্ড, অবৈধ অস্ত্রের ব্যবহার, চাঁদাবাজি ও অপহরণের মতো অপরাধ বেড়েছে। এসব অপরাধ কঠোর হাতে দমনের জন্য সেনাবাহিনী, র্যাব ও গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয়ে একটি বড় ধরনের অভিযান পরিচালনার প্রস্তুতি চলছে।
এছাড়া চট্টগ্রামের স্থায়ী ও অস্থায়ী পশুর হাটগুলোতে চাঁদাবাজি এবং ছিনতাই রোধে পুলিশের প্রস্তুতির কথাও জানান পুলিশ সুপার। তিনি বলেন, "পশু আনা-নেওয়ার পথে যেন কোনো ধরনের ছিনতাই বা ডাকাতির ঘটনা না ঘটে, সেদিকে আমাদের কঠোর নজরদারি থাকবে। প্রয়োজনে পুলিশ লাইন্স থেকে অতিরিক্ত পুলিশ এনে নিরাপত্তা নিশ্চিত করা হবে।"
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
আন্তর্জাতিক | ৭ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৭ অক্টোবর, ২০২৬
আইন আদালত | ৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৭ অক্টোবর, ২০২৬
ভারত | ৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।