এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দায় মাদক ব্যবসার এক বিশাল সিন্ডিকেট গড়ে তুলেছেন লাভলু শরীফ। ইয়াবার বড় বড় চালান পাচার করলেও তিনি অদৃশ্য কারণে রয়ে গেছেন প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে। সম্প্রতি ১০ হাজার পিস ইয়াবাসহ র্যাবের হাতে দুজন গ্রেপ্তার হলেও মূল হোতা লাভলুকে মামলার আসামি করা হয়নি। উল্টো বুক ফুলিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন তিনি।
কে এই লাভলু শরীফ? জানা যায়, ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের জুঙ্গুরদি গ্রামের দুলাল শরীফের ছেলে ৪৫ বছর বয়সী লাভলু শরীফ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও এই চক্রের অন্যতম গডফাদার। সাধারণ চলাফেরায় বোঝার উপায় না থাকলেও তিনি মূলত ইয়াবার ডিলার। সাধারণ মানুষকে অর্থের প্রলোভন দেখিয়ে তিনি কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে আসেন। এরপর সেসব ইয়াবা দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলীয় বিভিন্ন জেলা— যেমন: দিনাজপুর, রংপুর, কুষ্টিয়া, নাটোর ও রাজশাহীতে সরবরাহ করেন।
এরই ধারাবাহিকতায় গত ১৯ ফেব্রুয়ারি (২০২৬) র্যাব-১৩ এর একটি অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ দুজন গ্রেপ্তার হন। তারা হলেন— নগরকান্দার জুঙ্গুরদি গ্রামের বালা মাতুব্বরের ছেলে মাহমুদুল হাসান এবং বিল গোবিন্দপুর গ্রামের আলম প্রামাণিকের ছেলে রাজু প্রামাণিক। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু স্বীকার করেন, ইয়াবার এই বিশাল চালানটি মূলত লাভলু শরীফের এবং তাদের কেবল ডেলিভারির জন্য ভাড়া করা হয়েছিল।
মূল হোতার নাম প্রকাশ পাওয়ার পরও অদৃশ্য কারণে পুলিশ লাভলু শরীফকে গ্রেপ্তার করেনি। উল্টো মাহমুদুল ও রাজু প্রামাণিককে আসামি করে চিরিরবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয় (মামলা নং-১১, জিআর নং-৩৩/২০২৬)। বর্তমানে তারা দিনাজপুর জেলহাজতে রয়েছেন। স্থানীয়দের অভিযোগ, লাভলু শরীফের বাবা দুলাল শরীফ ছেলের অপকর্মের বিষয়টি জেনেও তাকে সহযোগিতা করেন। বর্তমানে লাভলু ধরাছোঁয়ার বাইরে থেকে চক্রের অন্য সদস্যদের দিয়ে তার মাদক ব্যবসা নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছেন।
এদিকে, গ্রেপ্তার হওয়া রাজু প্রামাণিকের পরিবার মানবেতর জীবনযাপন করছে। রাজুর স্ত্রী আক্ষেপ করে সাংবাদিকদের বলেন, "লাভলুর ইয়াবার চালান দিতে গিয়ে আমার স্বামী প্রশাসনের হাতে গ্রেপ্তার হয়েছে, অথচ মূল হোতা লাভলু আজও প্রকাশ্যে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা পরিবার নিয়ে কষ্টে ও অনাহারে দিন কাটাচ্ছি। আমার চার বছরের শিশু সন্তান যখন 'বাবা বাবা' বলে কাঁদে, তখন আমার কাছে কোনো উত্তর থাকে না।"
তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আরও বলেন, "আমার স্বামী অপরাধ করেছে, তার শাস্তি হচ্ছে। কিন্তু যার ইয়াবা নিয়ে সে ধরা পড়ল, সেই মূল হোতারও দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এমন শাস্তি হোক, যাতে আর কেউ সাধারণ মানুষদের ব্যবহার করে মাদক ব্যবসা চালানোর সাহস না পায়।"
দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা রেখে মাদক সম্রাট লাভলু শরীফকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৬ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।