এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর সেন্ট্রাল ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের যাত্রা শুরু হলো বুধবার বেলা দুইটায়। শহরের মহিম স্কুল মাঠে জমজমাট আয়োজনে স্থানীয় ১২টি দলের অংশগ্রহণে লিগ পদ্ধতির এই টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।
দিনের প্রথম ম্যাচে সরকারি রাজেন্দ্র কলেজ ক্যাম্পাস স্কোয়াড ৮৭ রানের বড় ব্যবধানে পরাজিত করে এলিট ইলেভেন ক্লাবকে। প্রথমে ব্যাট করে রাজেন্দ্র কলেজ স্কোয়াড নির্ধারিত ১৬ ওভারে ১৮৯ রান সংগ্রহ করে। জবাবে এলিট ইলেভেন ক্লাব ১০২ রানে অল–আউট হয়ে যায়।
অসাধারণ পারফরম্যান্সের জন্য বিজয়ী দলের সামীকে ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কার প্রদান করেন ম্যাচ কর্মকর্তারা—আম্পায়ার মিলন শেখ ও নাজমুল ইসলাম।
এর আগে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন ফরিদপুর মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ বি সিদ্দিকী মিতুল। খেলা উপভোগ করতে মাঠজুড়ে উপস্থিত ছিলেন উল্লেখযোগ্য সংখ্যক দর্শক।
সেপ্টেম্বর ১৫, ২০২৬
সেপ্টেম্বর ৯, ২০২৬
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
নোয়াখালী | ৭ নভেম্বর, ২০২৬
মাগুরা | ৭ নভেম্বর, ২০২৬
জাতীয় | ৭ নভেম্বর, ২০২৬
জাতীয় | ৭ নভেম্বর, ২০২৬
জাতীয় | ৭ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।