এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় লকডাউনকে কেন্দ্র করে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে মজুদ করা বিপুল পরিমাণ পেট্রোলবোমা, ককটেল, গানপাউডার ও হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের সৌদি প্রবাসী টিটু সরদারের বাড়ি থেকে এসব বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। অভিযানের সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ।
আটককৃতরা হলেন- টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে রাজ ইসলাম (২২), চাঁদপুরের মতলব উপজেলার পাঠান বাজার এলাকার নুর মোহাম্মদ স্বপনের ছেলে রাকিব হোসেন (২৫) এবং সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জালাল মিয়ার ছেলে জুয়েল রানা (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন লকডাউনকে ঘিরে একটি চক্র নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর জন্য ওই বাড়িতে গোপনে পেট্রোলবোমা, ককটেল এবং বিভিন্ন ধরনের বিস্ফোরক তৈরির সরঞ্জাম প্রস্তুত করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর আড়াইটার দিকে ভাঙ্গা থানা পুলিশের একটি দল বাড়িটিতে অভিযান চালায়। অভিযানের সময় সেখান থেকে প্রস্তুতকৃত পেট্রোলবোমা, ককটেল, গানপাউডার, হাতবোমাসহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন গণমাধ্যমকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, "লকডাউনকে কেন্দ্র করে নাশকতার সৃষ্টির লক্ষ্যে এসব পেট্রোলবোমা, ককটেল ও অন্যান্য বিস্ফোরকদ্রব্য তৈরি ও মজুদ করা হচ্ছিল। আমরা তিনজনকে আটক করেছি এবং উদ্ধারকৃত আলামতের তালিকা প্রস্তুতের কাজ চলছে।" তিনি আরও বলেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এপ্রিল ১৯, ২০২৫
জুলাই ১৪, ২০২৬
সেপ্টেম্বর ২৫, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ১৩ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৩ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৩ আগস্ট, ২০২৬
বরিশাল | ১৩ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১৩ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।