এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দুর্নীতিমুক্ত থাকার বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যারা দুর্নীতিমুক্ত থাকতে পারবেন না, তাদের অন্যত্র বদলি হয়ে যেতে হবে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নিজ নির্বাচনী এলাকা চাঁদপুরের কচুয়ায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই কড়া নির্দেশনা দেন।
সভায় দুর্নীতির বিরুদ্ধে নিজের জিরো টলারেন্স নীতির কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি জীবনে দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করতেও দেব না—এটি আমার অঙ্গীকার। আমার এই প্রতিজ্ঞার সঙ্গে যারা একাত্ম হতে পারবেন না, তারা দয়া করে এখান থেকে অন্যত্র বদলি হয়ে চলে যান। প্রয়োজনে আমাকে বলবেন, আমি আপনাদের ভালো জায়গায় বদলির ব্যবস্থা করে দেব। কিন্তু আমি এই এলাকাটিকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ও পবিত্র রাখতে চাই।’
এ সময় এলাকার সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপরও বিশেষ জোর দেন মন্ত্রী। কিশোর গ্যাং বা তরুণদের রাতের বেলায় অকারণে বাইরে আড্ডা দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘রাতে কিশোরদের রাস্তায় অযাচিত ঘোরাঘুরি কোনোভাবেই বরদাশত করা হবে না। এখন থেকে রাতে অকারণে রাস্তায় কাউকে পাওয়া গেলে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করবে। এতে সাংবিধানিক কোনো প্রশ্নের (কনস্টিটিউশনাল ভায়োলেন্স) সৃষ্টি হলে, সেটি পরে দেখা যাবে।’
কচুয়ায় আয়োজিত এই গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার, পুলিশ সুপার রবিউল হাসান, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান রাসেল এবং কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
মধ্যপ্রাচ্য | ১২ অক্টোবর, ২০২৬
ভারত | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।