এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় ফরিদপুর জেলা প্রশাসন-এর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম, সিভিল সার্জন মাহমুদুল হাসান, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, মহিলা অধিদপ্তরের উপপরিচালক মাশউদা হোসেন, ফরিদপুর প্রেসক্লাব-এর সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কাজী রিয়াজ, জেলা কালচারাল অফিসার সাইফুল হাসান মিলন, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি প্রমুখ। এছাড়া ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, জেলা ক্রীড়া অফিসার আল আমিন খন্দকারসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, মাদক নিয়ন্ত্রণ জোরদার, ফরিদপুর-ভাঙ্গা আঞ্চলিক সড়ক চারলেনে উন্নীতকরণ, নদীভাঙনসহ জেলার বিভিন্ন উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।
বক্তারা বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে একটি সুন্দর ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। সমাজ থেকে সন্ত্রাস, নৈরাজ্য ও দুর্নীতি দূর করার ওপর গুরুত্বারোপ করে তারা জানান, সন্ত্রাসী যে দলেরই হোক না কেন তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা। সভা থেকে দেশের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
কুষ্টিয়া | ২৫ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৫ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৫ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।