এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ সরকারের পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম রিংকুকে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সালথা উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে দায়িত্ব গ্রহণের পর ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়ায় তার নিজ বাসভবনে গিয়ে সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান এবং তার নতুন দায়িত্ব পালনে সর্বাত্মক সাফল্য কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, সালথা উপজেলা শাখার সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক সাহেবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মাহমুদুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মনির হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাউসার তালুকদার, আইয়ুব আলী, দেলোয়ার হোসেনসহ অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে সকালে শামা ওবায়েদ ইসলাম রিংকু ঢাকা থেকে রওনা হয়ে নগরকান্দায় পৌঁছালে থানা প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি লস্করদিয়ায় নিজ বাসভবনে গিয়ে তার পিতা, বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের কবর জিয়ারত করেন। এ সময় নগরকান্দা ও সালথা উপজেলা বিএনপির নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বরিশাল | ৯ জুলাই, ২০২৬
বান্দরবান | ৯ জুলাই, ২০২৬
পিরোজপুর | ৯ জুলাই, ২০২৬
পিরোজপুর | ৯ জুলাই, ২০২৬
ক্যাম্পাস | ৯ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।