এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রমজানের শুরু হতেই ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দ বাজার, মেড্ডা বাজার,ফারুকী বাজার,বৌ বাজার, বডার বাজারসহ বিভিন্ন বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক ভাবে বেড়ে গেছে।
শুক্রবার বাজার ঘুরে দেখা যায়,লেবু বিক্রি হচ্ছে ১৫০ টাকা হালি,কাঁচা মরিচ ১৬০ টাকা কেজি,বেগুন ১০০ টাকা কেজি, শসা ৯০ টাকা কেজি, সবজি কলা ৪ পিস ৫০ টাকা, আনারস প্রতি পিস ১০০ টাকা, খেজুর ৩০০ টাকা থেকে শুরু করে ১৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
নিন্মবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের ক্রেতারা জানান আগের বছরের তুলনায় এবার রমজানের শুরুতেই সকল পণ্যের দাম অস্বাভাবিক ভাবে বেড়ে গেছে। সীমিত আয়ের মানুষ গুলো ইফতার ও সেহরির বাজার করা কঠিন হয়ে পরেছে।
সাধারণ মানুষের অভিযোগ, জাতীয় নির্বাচন শেষ হওয়ার পরপরই রমজান শুরু হওয়ায় বাজার মনিটরিং কার্যক্রম দূর্বল হয়ে পরেছে। এ সুযোগে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় নিত্য পণ্যের দাম বাড়াচ্ছে।
অন্যদিকে ব্যবসায়ী ও বাজার কমিটি দাবি করছেন, রমজানে চাহিদা বেড়ে যাওয়া এবং তুলনামূলক ভাবে সরবরাহ কম থাকায় নিত্য পণ্যের দাম বেড়েছে। এছাড়া পরিবহন ব্যয় বৃদ্ধি ও পাইকারি বাজারে দামের ঊদ্ধগতির প্রভাব খুচরা বাজারে ও পরেছে। তাদের মতে ১০ রমজানের পর সবজির দাম কিছু টা কমতে পারে।
তবে ক্রেতারা বলছেন, একি অজুহাতে প্রতি বছর দাম বাড়ানো হচ্ছে। এদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান,শহরের চারজন ব্যবসায়ীকে মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে দাম অস্বাভাবিক ভাবে বাড়ানোর জন্য। তিনি আরও বলেন, কোথাও কোনো পণ্যের অতিরিক্ত মূল্য আদায় করা হলে ক্রেতারা যেন ভোক্তা অধিদপ্তরে তথ্য দিয়ে সহোযোগিতা করে।
বাজারে তদারকিতে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে ও থাকবে। স্থানীয়দের মতে, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যৌথ তদারকি জোর দার করা গেলে বাজারে শৃঙ্খলা ফিরে আসবে।
সেপ্টেম্বর ২৩, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ৯ জুলাই, ২০২৬
বান্দরবান | ৯ জুলাই, ২০২৬
পিরোজপুর | ৯ জুলাই, ২০২৬
পিরোজপুর | ৯ জুলাই, ২০২৬
ক্যাম্পাস | ৯ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।