কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি গ্রেপ্তার

অনলাইন ডেস্কঃ
৬ অক্টোবর, ২০২৬ ১১:৫৯ এএম
শেয়ার করুন:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি গ্রেপ্তার

পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া মিলনবাজার এলাকায় অবস্থিত নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে সকাল সাড়ে ৮টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাঁকে পঞ্চগড় আদালতে তোলা হয়। সাবেক এই এমপির উপস্থিতিকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে বাড়তি পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নাঈমুজ্জামান মুক্তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থান চলাকালে পঞ্চগড়ের ইজিবাইক চালক আল-আমিনকে গুম ও হত্যা মামলা, স্থানীয় বিএনপি কার্যালয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগসহ অন্তত ১২টি মামলা রয়েছে। 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও একাধিক মামলায় তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।