এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের নেছারাবাদে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ রেজাউল করিম (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (০৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় নেছারাবাদ উপজেলার সারেংকাঠি ইউনিয়ন থেকে তাকে হাতেনাতে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি চৌকস দল।
গ্রেপ্তারকৃত রেজাউল করিম ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের (উত্তর করফা) মৃত আব্দুল খালেক ফকিরের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের নির্দেশনায় এবং ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. হোসেন আল মাহবুবের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ডিবির এসআই পলাশ বিশ্বাস, এএসআই মো. আল মোশারেফসহ সঙ্গীয় ফোর্স রেজাউল করিমের বসতঘরের সামনের সড়কে অবস্থান নেয়। পরে সেখানে তল্লাশি চালিয়ে তার সঙ্গে থাকা একটি পলিথিন ব্যাগ থেকে ১ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. হোসেন আল মাহবুব বলেন, “গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নেছারাবাদ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদক নির্মূলে পিরোজপুর জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। অপরাধীদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”
আগস্ট ৪, ২০২৫
সেপ্টেম্বর ১৯, ২০২৫
অক্টোবর ৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ৬ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৬ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৬ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।